ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুন

  • নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাপায় হাবিবুর রহমান হাবিব (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর কাপালীর মোড়ে এ ঘটনাটি ঘটে। নিহত হাবিব নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের সামাদের ছেলে। সে নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়দের বরাত দিয়ে পোরশা থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) শাহ আলম বলেন, ওই স্কুলছাত্র দুপুরে টিফিন খাওয়ার জন্য বাড়ি যাচ্ছিল। এ সময় স্থানীয় একটি ইট ভাটার মাটি বহনকারী ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।
তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যায়। এবিষয়ে মামলা দায়ের হলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুন

আপডেট সময় ০৭:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫