ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
উপদেষ্টা সাখাওয়াত

ইসি সিডিউল ঘোষণা করলে সরকারের একমাত্র কাজ হবে তাদের সহযোগিতা করা

  • ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৫৯৯ বার পড়া হয়েছে

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি)। নির্বাচন কমিশন যখন সিডিউল ঘোষণা করবে তখন অন্তর্বর্তীকালীন সরকারেরও হাত সীমিত হতে থাকবে। তখন সরকারের একমাত্র কাজ হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, যাতে নির্বাচনটা ভালো হয়।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলায় নবনির্মিত বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, নাকি না করা এটা পরিষ্কার হয়ে গেছে। আমরা নির্বাচন করছি। নির্বাচন অনুষ্ঠিত করার কাজ নির্বাচন কমিশনের। সেখানে সরকারের হাত দেওয়ার কোনো চান্স নেই।

তিনি আরও বলেন, আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা। আমরা সেটাই করে যাচ্ছি। ঢাকার সাথে চরফ্যাশনের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌপথ। এখানকার মানুষের নৌপথের যাত্রা নির্বিঘ্ন করতে বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এমন টার্মিনাল ভবন বাংলাদেশের কোথাও আমার চোখে পড়েনি। এ টার্মিনালটি আপনাদের, এটাকে সুন্দর রাখার দায়িত্বও আপনাদের। এদেশের ঐতিহ্য রক্ষার্থে শতবর্ষী প্যাডেল স্টিমার পুনরায় চালু করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে প্যাডেল স্টিমার সপ্তাহে একদিন ঢাকা-ভোলা নৌপথে চলবে।

‎এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

উপদেষ্টা সাখাওয়াত

ইসি সিডিউল ঘোষণা করলে সরকারের একমাত্র কাজ হবে তাদের সহযোগিতা করা

আপডেট সময় ০৬:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫