ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার সিন্ডিকেট আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন পদ্মা রেলে ১৩ হাজার কোটি টাকার অনিয়ম, কার পকেটে গেল এত টাকা? কাস্টমস কর্মকর্তা কাজী সুলতানা দম্পতির ‘সম্পদের পাহাড়’, উঠছে দুর্নীতির অভিযোগ কাস্টমসের সহকারী কমিশনার আতীকুজ্জামানের নামে-বেনামে ৫০ কোটি টাকার সম্পদ মাদারীপুর বিআরটিএর সামসুদ্দীনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার, মামলা ৫০ স্টার্ক-আফ্রিদিকে ছাড়িয়ে নতুন কীর্তি রশিদ খানের বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার: চীফ হুইপ নুরুল ইসলাম মণি

আ. লীগের সমর্থনে মিছিলে অংশগ্রহণ, ঢাবির আলোচিত সেই কর্মকর্তা ওএসডি

২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্ট্রার ভবনের অভ্যন্তরে আওয়ামী লীগের সমর্থনে মিছিলের সামনের সারিতে থাকা ট্রেজারার অফিসের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রুহুল আমিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। আজ রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহম্মদ সাংবাদিকদের বলেন, আগে থেকে শিক্ষার্থীদের দাবি এবং আজ ডাকসু নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে মুহাম্মদ রুহুল আমিনকে ওএসডি করা হয়েছে। ইতিমধ্যে তার কাছে এই সংক্রান্ত চিঠি পৌঁছে গেছে।

জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আগেরদিন স্বৈরাচারকে টিকিয়ে রাখতে রেজিস্ট্রার ভবনের অভ্যন্তরে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ৩৫ থেকে ৪০ কর্মকর্তা-কর্মচারী। বহুল আলোচিত সেই মিছিলের সামনের সারিতে ছিলেন তৎকালীন কোষাধ্যক্ষ (ট্রেজারার) অফিসের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রুহুল আমিন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদকে পদ ছাড়তে হলেও এখনো স্বপদে বহাল আছেন রুহুল আমিন। এক বছরের বেশি সময় ধরে ঢাবির বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পিএস (ডেপুটি রেজিস্ট্রার) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

রুহুল আমিন ঢাবি পেশাজীবী লীগের বর্তমান সভাপতি বলে জানা গেছে।
প্রসঙ্গত, আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) টাকার হিসেবে চাইতে কোষাধ্যক্ষের অফিসে গেলে মুহাম্মদ রুহুল আমিনের প্রসঙ্গটি তোলেন উপস্থিত ডাকসুর নেতারা। এ সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেখানেই ফ্যাসিস্টের দোসর যিনি ২০২৪ সালের ৪ আগস্ট রেজিস্ট্রার ভবনে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন।

৫ আগস্টেরে পর তাকে পুলিশে দেওয়া উচিত ছিল। কিন্তু এখন কোষাধ্যক্ষ স্যার বলছেন, তাকে ছাড়া অফিস চলবে না। যাদের হাতে রক্ত লেগে আছে তারা কিভাবে বহাল তবিয়তে থাকতে পারে? তাকে এই মুহূর্তে পুলিশে দিতে হবে। পরে তাদের দাবির মুখে ট্রেজারার অফিসের ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে ওএসডি করার সিদ্ধান্ত নেয় উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আ. লীগের সমর্থনে মিছিলে অংশগ্রহণ, ঢাবির আলোচিত সেই কর্মকর্তা ওএসডি

আপডেট সময় ১০:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫