ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

নভেম্বরের মধ্যে গণভোট চাই: রফিকুল ইসলাম খান

জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতাকর্মীরা। তারা চেয়েছিল ইসলামপন্থি রাজনীতি ও জামায়াতকে দেশ থেকে উৎখাত করতে। এ লক্ষ্যে সারাদেশে খুন, গুম ও হত্যার রাজত্ব কায়েম করা হয়েছিল।

শনিবার দিনব্যাপী সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা জামায়াতের ষান্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান অভিযোগ করে বলেন, মিথ্যা অপবাদ ও সাজানো মামলায় জামায়াতের নিরাপরাধ নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে। এতে বাংলাদেশ শুধু নয়, আন্তর্জাতিক অঙ্গনেও কলঙ্কের ইতিহাস সৃষ্টি হয়েছে। এসব বিচারিক হত্যাকাণ্ডে জড়িত বিচারক, সাক্ষী ও কুশীলবরা সবাই খুনি— তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং প্রশাসনকে দলীয়করণমুক্ত করতে হবে। প্রশাসন রাষ্ট্রের, কোনো দলের নয়। গত ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাসের সমালোচনা করে রফিকুল ইসলাম খান বলেন, যারা এতদিন দেশ শাসন করেছে, তাদের একদলকে জনগণ বিতাড়িত করেছে অন্যায়ের কারণে, আরেক দলের চাঁদাবাজি ও দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ। তাই আজ জনগণ বলছে— ‘সব দল দেখা শেষ, এবার জামায়াতের বাংলাদেশ।’

তিনি বলেন, জনগণ যদি আমাদের সুযোগ দেয়, আমরা রাজা হবো না, কাউকে প্রজা বানাবো না। আমরা সুযোগ পেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। ইসলামের নীতি অনুযায়ী অমুসলিম নাগরিকরাও সমান অধিকার ভোগ করবে। আমরা চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সম্মেলনে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনের মনোনীত প্রার্থী মাওলানা শাহিনুর আলম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের প্রার্থী শায়খ ড. আব্দুস সামাদ, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম ও মাওলানা আব্দুস সালাম, পৌর ও উপজেলা জামায়াতের আমীরগণসহ জেলার বিভিন্ন ইউনিটের প্রায় এক হাজার সাতশ’ পঞ্চাশজন রুকন (সদস্য)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক জাহিদুল ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নভেম্বরের মধ্যে গণভোট চাই: রফিকুল ইসলাম খান

আপডেট সময় ০৬:১৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫