ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

বাগাতিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা ও দোয়া মাহফিল

নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার উদ্যোগে এক সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বাগাতিপাড়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাটোর জেলা সিনিয়র যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ আব্দুল মান্নাফ। উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী প্রভাষক মোঃ আরিফুল ইসলাম তপু’র সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী মুনজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলার প্রধান সমন্বয়কারী তাইজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক কুমার কুন্ডু, উপজেলা পরিষদের ছাত্র প্রতিনিধি মোনায়েম ইসলাম রুমি ও মাশরাফি বিন মোস্তফা সাফাত প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া এনসিপির অঙ্গীকার।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাহবুব আলম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বাগাতিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় ১১:১৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫