ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে মাঠে কাজ শুরু করেছে বিএনপি : খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশকে গণতান্ত্রিক ধারা থেকে বিরত রাখতে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাঠে কাজ শুরু করে দিয়েছে।
গত শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে জিয়া ফুটবল টুর্নামেন্টের উদবোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

এ সময় আমীর খসরু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনতে দেশে ক্রীড়ার ওপর জোর দিচ্ছে বিএনপি। এছাড়া জনগণ নির্বাচিত করলে ভবিষ্যতে দেশের প্রতিটা উপজেলায় ক্রীড়া কমপ্লেক্স করার পরিকল্পনার কথা বলেন তিনি। এ সময় দলের সহ-সাংগঠনিক সম্পাদক, ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইসরাফিল খসরুসহ মহানগর ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে মাঠে কাজ শুরু করেছে বিএনপি : খসরু

আপডেট সময় ১০:৫১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫