ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিথ্যা আশ্বাস বা ভুল ব্যাখা দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি কখনো করে না।
তিনি বলেন, বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করে না। গতকাল বিকেলে রাজধানীর পশ্চিম মালিবাগে এক উঠান বৈঠকে মির্জা আব্বাস বলেন, ‘একটি দল তাদের ধর্মকে খাটো করে অন্য একটি দেশকে খুশি করার চেষ্টা করছে। বিএনপি কখনো এ ধরনের রাজনীতি করে না।’

দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে-গণহত্যাকারীরা পালিয়ে গেছে। ব্যাংক, বীমা এবং দেশের অর্থনৈতিক অন্যান্য প্রতিষ্ঠান ধ্বংস ও লুটপাটের শিকার হয়েছে। এর মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তবে তারা সম্পূর্ণ চলে গেছে-এটিও পুরো সত্য নয়। আমাদেরকে সব দিক থেকে সতর্ক থাকতে হবে এবং দেশের মানুষের স্বার্থে কাজ করতে হবে।’

মির্জা আব্বাস বলেন, আগামী নির্বাচনে যাদের জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারাই নির্বাচনকে ব্যবহার করে ষড়যন্ত্র করছে। বিএনপির জয় নিশ্চিত জেনে দুই-একটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁতাত করছে। তবে বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের উত্থান হতে দেওয়া হবে না। দেশের মানুষ গণতান্ত্রিকভাবে স্বচ্ছ ও ন্যায্য নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

তিনি বলেন, ‘দেশের জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা প্রতিশ্রুতি বা কৌশল ব্যবহার করা হচ্ছে। বিএনপি সবসময় সৎ, স্বচ্ছ ও ন্যায্য রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে। আমাদের লক্ষ্য দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস

আপডেট সময় ১০:১৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫