ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় নারীসহ নিহত ২

রংপুরের পীরগঞ্জে মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার জামতলা সড়কের সোনাকান্দর কলারহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—উপজেলার গঙ্গারামপুর গ্রামের দুলা মিয়ার স্ত্রী পিয়ারি বেগম (৫০) এবং গাইবান্ধার পলাশবাড়ীর মহাদীপুর গ্রামের সোলাইমান (৬০)। নিহত সোলাইমান উপজেলার জামতলায় ছহির মেকারের বড় ভাই । তিনি দীর্ঘদিন থেকে জামতলায় ভাড়া বাসায় থেকে মিশুক গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন |

স্থানীয় সূত্রে জানা যায়, পিয়ারি বেগম তার স্বামী দুলা মিয়ার অটোভ্যানে করে পারিবারিক কাজে পীরগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি মহেন্দ্র ট্রাক্টর অটোভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিয়ারি বেগম মারা যান। গুরুতর আহত পথচারী সোলাইমানকে স্থানীয়রা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরসহ চালক পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, এ সড়কে প্রায়ই দ্রুতগতির ট্রাক্টরের কারণে দুর্ঘটনা ঘটে। তারা এসব যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় নারীসহ নিহত ২

আপডেট সময় ০৮:১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫