ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

ঠিক মনে হয়নি, তাই পুতিনের সঙ্গে বৈঠক বাতিল: ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করার বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি তার কাছে “ঠিক মনে হয়নি”, তাই বাতিল করেছেন।

তবে ভবিষ্যতে বৈঠকটি হতে পারে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বুধবার হোয়াইট হাউসে সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেছি। আমার কাছে ঠিক মনে হয়নি। মনে হয়নি আমরা যে জায়গায় পৌঁছাতে চাই, সেখানে যেতে পারব। তাই আমি তা বাতিল করেছি। তবে ভবিষ্যতে অবশ্যই তা করব।”

আলোচনায় অগ্রগতি না হওয়ায় হতাশাও প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, “সত্যি বলতে কী, আমি যতবার ভ্লাদিমিরের সঙ্গে কথা বলি, ভালো আলোচনা হয়, কিন্তু কোনো ফল আসে না। আসলে ওই আলোচনা দিয়ে কোথাও পৌঁছানো যায় না।” ট্রাম্পের এই মন্তব্যের ঠিক আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার “সদিচ্ছার অভাবে” দেশটির সবচেয়ে বড় দুই তেল কোম্পানি রসনেফট ও লুকয়েল’র ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমার মনে হলো সময় হয়েছে। আমরা অনেক দিন অপেক্ষা করেছি”। তিনি বলেন, “এগুলো বিশাল নিষেধাজ্ঞা। আমরা আশা করছি, এগুলো দীর্ঘস্থায়ী হবে না। আমরা চাই যুদ্ধটা দ্রুত বন্ধ হোক।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ঠিক মনে হয়নি, তাই পুতিনের সঙ্গে বৈঠক বাতিল: ট্রাম্প

আপডেট সময় ১০:২১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫