ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২৬৪-এর নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার

আফগানিস্তানে ফের দূতাবাস চালু করল ভারত

আফগানিস্তানের রাজধানী কাবুলে চার বছর পর পুনরায় ভারতীয় দূতাবাস চালু করা হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের উষ্ণ পরিবেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা মঙ্গলবার কার্যকর হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের সময় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাবুলে দূতাবাস পুনরায় চালু করা হয়েছে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘দূতাবাস চালুর এই পদক্ষেপ দুই দেশের পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে কাবুলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার প্রতি ভারতের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে।

২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখলের পর ভারত কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেয়। কিন্তু এক বছর পর বাণিজ্য, চিকিৎসা সহায়তা এবং মানবিক সহায়তার সুবিধার্থে একটি ছোট মিশন খোলা হয়। চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান এবং তুরস্কসহ প্রায় এক ডজন দেশের কাবুলে দূতাবাস রয়েছে, যদিও রাশিয়াই একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে।

সম্প্রতি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফরের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটে।
এর পরেই এই মাসের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, কাবুলে ভারতীয় দূতাবাস পুনরায় চালু করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে ২৬৪-এর নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

আফগানিস্তানে ফের দূতাবাস চালু করল ভারত

আপডেট সময় ০৪:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫