ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের দোপের মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই গ্রামের মৃত ভাদু বিশ্বাসের দুই ছেলে বজলুর রহমান (৭০) ও শাহাজান আলী (৫৬), বজলুর রহমানের দুই ছেলে রকিবুল ইসলাম (৩৫) ও তরিকুল ইসলাম (৩২), রকিবুলের স্ত্রী তৃপ্তি খাতুন (৩০)। আহতদের মধ্যে রকিবুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কৃষক বজলুর রহমান তার জমি দেখতে খুদিয়াখালী গ্রামের দোপের মাঠে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, চাচাতো ভাই আইজাল হোসেন ও তার লোকজন ওই জমি জোরপূর্বক দখল করে ভুট্টা রোপণ করছেন। এ সময় বজলুর রহমান বাধা দিলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে বজলুর রহমানের ভাই শাহাজান আলী, দুই ছেলে রকিবুল ও তরিকুল এবং পুত্রবধূ তৃপ্তি খাতুন ঘটনাস্থলে পৌঁছান। তারা আহত বজলুর রহমানকে বাঁচাতে গেলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাদের বেধড়ক পেটানো হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আহত পাঁচজনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রকিবুল ইসলামের বুকে গভীর ক্ষত তৈরি হয়েছে, যা তার ফুসফুসে পর্যন্ত পৌঁছেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট!

চুয়াডাঙ্গায় নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৬:৩৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫