ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী

হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়লো বিমান, নিহত ২

  • আন্তর্জাতিক
  • আপডেট সময় ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৬১৯ বার পড়া হয়েছে

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তারা বিমানবন্দরের কর্মী। অন্যদিকে দুর্ঘটনাকবলিত বিমানে থাকা চার ক্রু সদস্য জীবিত রয়েছেন। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়া এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮ পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এ সি টি। ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
সোমবার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে বিমানটি দুবাই থেকে হংকং পৌঁছায়। পরে উত্তর দিকের রানওয়েতে নামার সময় বিমানটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। উদ্ধার করার পর তাদের হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে দুজনই মারা যান বলে পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে। অন্যদিকে বিমানে থাকা চারজন ক্রু সদস্য জীবিত আছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বিমানবন্দরের অন্য দুইটি রানওয়ে চালু রয়েছে।

দুর্ঘটনার বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে। বিহারের বিধানসভা ভোটে ফ্যাক্টর ওয়াইসিবিহারের বিধানসভা ভোটে ফ্যাক্টর ওয়াইসি। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, উদ্ধার অভিযানে হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার এবং ফায়ার সার্ভিস বিভাগের উদ্ধার জাহাজও অংশ নেয়। বিমানবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল এমন অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বিরল। কারণ দীর্ঘদিন ধরেই নিরাপত্তার ভালো রেকর্ড ধরে রেখেছে বিমানবন্দরটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়লো বিমান, নিহত ২

আপডেট সময় ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫