ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী

লক্ষ্মীপুরে স্বর্ণের দোকনে চুরি

লক্ষ্মীপুরের মীরগঞ্জ বাজারে একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা সিন্দুক ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৩ লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকানটির মালিক গোবিন্দ মজুমদার।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক ঘটনাস্থলে গিয়ে পূজা শিল্পালয় নামের ওই দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থানীয় ইউপি সদস্য এবং বাজার পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন। এর আগে, শনিবার রাতে চুরির ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গোবিন্দ মজুমদার সদর উপজেলার উত্তর হামছাদী গ্রামের বাসিন্দা।

গোবিন্দ মজুমদার জানান, প্রতিদিনের মতো শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। দোকানের সিন্দুকে গ্রাহকদের প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ এবং নগদ সাড়ে ৩ লাখ টাকা রাখা ছিল। চোরেরা দোকানের পেছনের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে সিন্দুক ভেঙে স্বর্ণ ও টাকা নিয়ে যায়। সকালে দোকানে এসে দেখতে পান, দোকানের শাটার খুলছে না। পরে মিস্ত্রি ডেকে শাটার খোলা হলে দেখা যায়, সিন্দুকসহ সব ড্রয়ারের তালা ভাঙা।

মীরগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, গত ৪০ বছরে এই বাজারে চুরির কোনো ঘটনা ঘটেনি। আমরা চোরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সহকারী পুলিশ সুপার জামিলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

লক্ষ্মীপুরে স্বর্ণের দোকনে চুরি

আপডেট সময় ০৮:৪৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫