ঢাকা ১১:২৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

বরগুনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় ৩ ইউপি সদস্যসহ ৭ জন কারাগারে

বরগুনায় ৫ আগস্টের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ৭ জন আসামিকে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর বরগুনার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওইদিন বরগুনা সদর উপজেলার ৯ নম্বর ইউনিয়নে একটি দোকানে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগে মুন্নি নামের এক ব্যক্তি ২৫ আগস্ট ২০২৪ তারিখে মামলা দায়ের করেন। মামলায় মোট ২২ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে পুলিশ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এবং বাকিদের অব্যাহতি দেয়। কিছুদিন আসামিরা জামিনে ছিলেন। আজ ১৯ অক্টোবর ২০২৫ তারিখে বরগুনার বিচারক মো: শরীয়ত উল্লাহ ৭ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানোদের মধ্যে তিনজনই বর্তমান ইউপি সদস্য। তারা হলেন—
আক্তারুজ্জামান,
সোলাইমান কবির ইউনুস,
এমদাদুল হক মিলন।
মামলাটি নিয়ে বরগুনা জুড়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকল আসামিই বিএনপির সক্রিয় নেতা-কর্মী।
আসামিপক্ষের আইনজীবী জানান, তাঁরা না-মঞ্জুর আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মিস আপিল দাখিল করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বরগুনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় ৩ ইউপি সদস্যসহ ৭ জন কারাগারে

আপডেট সময় ০৮:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫