ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

খুলনায় নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

খুলনার রূপসায় নিখোঁজের দুই দিন পর রেজাউল ইসলাম (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব রূপসার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রেজাউল উপজেলার বাগমারা গ্রামের আদর্শ গলি এলাকার চা-পান বিক্রেতা আব্দুল হাকিমের ছেলে। তিনি তার বাবার সঙ্গে দোকানে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১৭ অক্টোবর) রাতে রেজাউলকে দোকানে রেখে বাড়িতে যায় তার বাবা হাকিম মিয়া। কিন্তু রেজাউল ওই রাতে আর বাড়িতে ফেরেননি। পরদিন অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পায়নি পরিবারের সদস্যরা। রবিবার সকালে স্থানীয়রা ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রেজাউলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

খুলনায় নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:২৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫