কোরআন অবমাননা ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৯ অক্টোবর রবিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে অনুস্ঠিত
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের বর্ষীয়ান নেতা জনাব জয়নুল আবেদিন ফারুক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জননেতা জনাব রফিকুল ইসলাম জামাল।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারি ড্যানি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব সংগ্রামী জননেতা জনাব এডভোকেট কাজী মোঃ আবুল হোসেন,
আন্তর্জাতিক ক্বারি মোঃ গোলাম মোস্তফা, প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার, হাজী মোহাম্মদ মোস্তফা জামাল প্রমুখ।
বক্তারা বলেন , পবিত্র কোরআন অবমাননার ঘটনা শুধু মুসলিম উম্মাহর হৃদয়ে নয়, সমগ্র দেশের মানুষকে গভীরভাবে ব্যথিত করেছে। তারা আরো বলেন একটি মহল পরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিকে আঘাত করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে।
উপস্থিত দেশের প্রখ্যাত আলেম ওলামারা বলেন, কোরআন ও হাদিস অবমাননার বিরুদ্ধে দেশের সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
সমাবেশে অন্যান্য উপস্থিত বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি পুনর্ব্যক্ত করেন এবং বলেন—জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ইসলামপ্রেমী ও দেশপ্রেমী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মোঃ জাহাঙ্গীর চৌধুরী।
সঞ্চালনায় ছিলেন ক্বারি মোঃ সাইফুল ইসলাম।
মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোর্টার , বরগুনা 




















