ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা উপত্যকার কর্তৃপক্ষের কাছে আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ নিয়ে ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মোট ১৫০ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত পেয়েছে। রোববার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গাজায় আরও ১৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ফলে মোট ফেরত দেওয়া মরদেহের সংখ্যা বেড়ে ১৫০ জনে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রত্যেক মৃত ইসরায়েলির মরদেহের বিনিময়ে ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের। এর আগে, শুক্রবার রাতে হামাস আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেয়। যুদ্ধবিরতি শুরুর পর থেকে হামাস এখন পর্যন্ত ৯ জন ইসরায়েলি ও এক নেপালি শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করেছে। পরে শনিবার ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেয় ইসরায়েলি বাহিনী।

একই দিন রাতে গাজা উপত্যকায় জিম্মি থাকা দুই ইসরায়েলিকে ফেরত দিয়েছে হামাস। তারা হলেন, ইসরায়েলি নাগরিক রোনেন এনজেল ও থাই কৃষি শ্রমিক সনথায়া ওআখারাসরি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, শনিবার ফেরত আসা কিছু মরদেহে ‌নির্যাতন, মারধর, হাতকড়া পরানো এবং চোখ বেঁধে রাখার আলামত পাওয়া গেছে। এর আগেও যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফেরত আসা কিছু মরদেহ নিয়ে একই ধরনের অভিযোগ করে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে ইসরায়েলি সেনাবাহিনী এসব অভিযোগকে ‌‌হামাসের মিথ্যা প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল

আপডেট সময় ০৬:০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫