ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

সরকারের উচিত এনসিপির কাছে ক্ষমা চাওয়া : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চল মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক কোনো আইনের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া যাবে না— এই প্রশ্নের উত্তর সরকার ও নির্বাচন কমিশনকেই দিতে হবে। আমরা দেশের শীর্ষ আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছি। যারা আইন পড়ান, বোঝেন ও তৈরি করেন তাদের মতে— শাপলা প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই।

তিনি বলেন, জনগণের প্রতীক কেড়ে নিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা কোনোভাবেই ন্যায়সংগত নয়। সরকারের উচিত নিজেদের ভুল স্বীকার করে জাতীয় নাগরিক পার্টির কাছে ক্ষমা চাওয়া।
রোববার (১৯ অক্টোবর) দুপুর ১টায় দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় নাগরিক পার্টি দিনাজপুর জেলা কমিটির সমন্বয় সভায় তিনি অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর এনসিপি শাখার প্রধান সমন্বয়ক ফয়সাল করিম সোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেড অব হেলথ উইং নির্বাহী কাউন্সিল সদস্য ডা. আব্দুল আহাদ প্রমুখ।

এ সময় সারজিস আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। নির্বাচন কমিশন যদি কোনো রাজনৈতিক দলকে অন্যায়ভাবে প্রতীক না দেয়, তা জনগণের অধিকার খর্ব করার শামিল। সভায় উপস্থিত নেতাকর্মীরা সারজিস আলমের বক্তব্যে একাত্মতা প্রকাশ করে বলেন, জনগণের প্রতীক কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করা যাবে না। সরকারকে জনগণের রায় ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

সভা শেষে সারজিস আলম আরও জানান, আমরা সব সমস্যার সমাধান চাই সংলাপ ও গণতান্ত্রিক উপায়ে। তবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সরকারের উচিত এনসিপির কাছে ক্ষমা চাওয়া : সারজিস আলম

আপডেট সময় ০৫:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫