ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে ‘মানসিক ভারসাম্যহীন’ নারীর সন্তান প্রসব

শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লংগরপাড়া উচ্চবিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে ‘মানসিক ভারসাম্যহীন’ এক নারী সন্তান প্রসব করেছেন। গতকাল শনিবার রাতে মা ও নবজাতককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় লোকজন জানান, ওই নারীর নাম শাবানা বেগম (২৫)। তিনি দীর্ঘদিন ধরে শ্রীবরদীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এবং মাঝেমধ্যে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে রাত কাটাতেন। গতকাল সন্ধ্যায় হঠাৎ বিদ্যালয় ভবন থেকে নবজাতকের কান্না শুনে স্থানীয় লোকজন ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা শাবানার কোলে নবজাতককে দেখতে পান। স্থানীয় লোকজন দ্রুত মা ও শিশুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং প্রাথমিক সেবা ও খাবারের ব্যবস্থা করেন। নবজাতকটি সুস্থ থাকলেও শাবানার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ওই নারীর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
এ সম্পর্কে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মা ও শিশুর চিকিৎসাসহায়তা দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল-আহসান বলেন, মা ও নবজাতকের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাজসেবা কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে এবং নারীর পরিচয় অনুসন্ধান চলছে।

শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক তানবির আহমেদ বলেন, গতকাল রাতে মা ও সন্তানকে ভর্তি করা হয়েছে। নবজাতক ভালো আছে, তবে মা শারীরিকভাবে দুর্বল। তাঁকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে ‘মানসিক ভারসাম্যহীন’ নারীর সন্তান প্রসব

আপডেট সময় ০৪:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫