ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

মাজার জিয়ারতের কথা বলে সিলেটে নিয়ে স্ত্রীকে হত্যা

সিলেটের লাক্কাতুরা চা বাগানের একটি নির্জন টিলায় তরুণী রাবেয়া বেগমের লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নিহত রাবেয়ার স্বামী ফারুক আহমদ পুলিশি জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। নিহত রাবেয়া বেগম সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মওলারপাড় গ্রামের মৃত মাহতাব মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় এয়ারপোর্ট থানার একটি টহল দল লাক্কাতুরা চা বাগানের ভাইগণ নামক টিলার উপর ঝোপঝাড়ের মধ্যে থেকে লাশটি উদ্ধার করে। মৃতদেহটি আংশিক পচে গিয়েছিল। প্রাথমিকভাবে নিহতের বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হয়। লাশের পাশে একটি নারীদের হাতব্যাগ পাওয়া যায়, যাতে কিছু কাপড়চোপড় ও একটি ছোট মেমোরি কার্ড ছিল।

প্রাথমিকভাবে পিবিআই ও সিআইডি আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করে। কিন্তু লাশ পচে যাওয়ায় তা সম্ভব হয়নি। পরে মেমোরি কার্ডে থাকা মোবাইল কথোপকথনের অডিও ও কল রেকর্ড বিশ্লেষণ করে পুলিশ রাবেয়ার পরিচয় নিশ্চিত করে।

তদন্তে জানা যায়, নিহতের স্বামী ফারুক আহমদ সুনামগঞ্জ সদর থানার রাঙ্গারচর গ্রামের ওমানফেরত আব্দুল আজিজের ছেলে। ১৭ অক্টোবর এয়ারপোর্ট থানার একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেন যে, স্ত্রীর আগের বিয়ে গোপন রাখা ও পরকীয়ার কারণে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গত ১৩ অক্টোবর স্ত্রীকে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের কথা বলে সিলেটে নিয়ে আসেন তিনি। পরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উত্তর-পূর্ব পাশে একটি নির্জন টিলায় বিকেল সাড়ে ৪টার দিকে ফুফাতো ভাই আলামিনের সহায়তায় গলা টিপে স্ত্রী রাবেয়াকে হত্যা করেন।

ঘটনার পর নিহতের চাচা রিপন মিয়া এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৮ অক্টোবর ফারুককে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত সহযোগী আলামিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

মাজার জিয়ারতের কথা বলে সিলেটে নিয়ে স্ত্রীকে হত্যা

আপডেট সময় ০৪:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫