ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬ মাসে দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া : প্রতিমন্ত্রী শাহে আলম গুমের ১৬ বছর পরও ফেরেননি তারা, থামেনি পরিবারের কান্না শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন রেলের হুইসেল নিয়ন্ত্রণে সিন্ডিকেট, অভিযোগে দুদকের অনুসন্ধান বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা মিজানের বিরুদ্ধে ঘুষ-বদলি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ

সাবেক শিক্ষার্থীকে ধর্ষণ, ক্ষোভে ফুঁসে উঠেছে বিইউপি

সাভারের খ্রিষ্টান পাড়ায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ঘটনার ৫ দিনে মিঠু নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে গণধর্ষণের ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ওই শিক্ষার্থী।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে জড়িতদের গ্রেফতারের দাবিতে রাজধানীর মিরপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিইউপি’র শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর ১২ নম্বর থেকে কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এসে জড়ো হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা গণধর্ষণের শিকার হওয়া ওই শিক্ষার্থীর ন্যায়বিচার দাবি করেন।
একপর্যায়ে রাস্তায় বসে গণঅবস্থান কর্মসূচি পালন করে বিইউপি’র শিক্ষার্থীরা।

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, সাভারের একটি ঘটনায় বিইউপি’র শিক্ষার্থীরা মিরপুর ১০ নম্বরে এসেছিল। তারা কিছু সময় রাস্তায় থেকে পরে চলে গেছে।
এর আগে গত ১৬ অক্টোবর রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঘটনার অন্যতম অভিযুক্ত মিঠু বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং-১৯ দায়ের করেন। এর মধ্যে মূল হোতা মিঠু বিশ্বাসকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) ভোর রাতে রাজধানীর তেজগাঁও থানার তেঁজকুনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিঠু বিশ্বাস সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার এস রাফায়েলের ছেলে। এদিন সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন। মামলার অন্য আসামিরা হলেন- সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার সোহেল রোজারিও (৩৭) ও বিপ্লব রোজারিও (৪০)।

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী (২৫) সাভার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন। বাসায় গিয়ে দেখেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা-দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে চা-দোকানির কাছ থেকে চাবি নিয়ে ফেরার পথে সোহেল রোজারিও মদ্যপ অবস্থায় তরুণীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওর দেখা হয়। এরপর তারা তিনজন মিলে ওই শিক্ষার্থীকে অনুসরণ করতে থাকেন। সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও তরুণীকে তার নিজ বাড়িতে নিয়ে যান। পরে অপর দুই আসামির সহযোগিতায় সেখানে তরুণীকে ধর্ষণ পালাক্রমে করা হয়। এ বিষয়ে কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

সাবেক শিক্ষার্থীকে ধর্ষণ, ক্ষোভে ফুঁসে উঠেছে বিইউপি

আপডেট সময় ০৪:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫