ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬ মাসে দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া : প্রতিমন্ত্রী শাহে আলম গুমের ১৬ বছর পরও ফেরেননি তারা, থামেনি পরিবারের কান্না শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন রেলের হুইসেল নিয়ন্ত্রণে সিন্ডিকেট, অভিযোগে দুদকের অনুসন্ধান বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা মিজানের বিরুদ্ধে ঘুষ-বদলি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ

নাতিকে নেশার টাকা না দেওয়ায় প্রাণ হারালেন দাদা

বগুড়ার শেরপুর উপজেলার চণ্ডিপুর গ্রামে নাতির লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন তার দাদা। রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম শাবান উদ্দিন ফকির (৬৮)। তিনি মৃত নবির উদ্দিনের ছেলে।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নাতি মো. আশিক হোসেন ওরফে রানা (৩০) নিজেই শেরপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং ঘটনার দায় স্বীকার করেন। জানা গেছে, রানা স্থানীয় মো. আবু সাঈদ ওরফে সাইফুল ইসলামের একমাত্র সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রানা তার দাদার কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। টাকা না পেয়ে প্রথমে তিনি তার দাদাকে মারধর করে আহত করেন। পরে প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্যে শাবান উদ্দিন বাড়ি থেকে ছোনকা বাজারের উদ্দেশ্যে রওনা হলে রানা রাস্তায় গাছের একটি শক্ত ডাল দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করে হত্যা করেন।

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং পরে থানায় গিয়ে নিজেই হত্যার ঘটনা স্বীকার করেন। নিহতের ছোট ভাই দুলাল হোসেন জানান, রানা সকালে আমার বড় ভাইয়ের কাছে টাকা চেয়েছিল, টাকা না পেয়ে সে প্রথমে মারধর করে, পরে ভাই চিকিৎসার জন্য রওনা দিলে রাস্তায় আবারও আঘাত করে হত্যা করে।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, ঘাতক নিজেই থানায় এসে হত্যার কথা স্বীকার করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

নাতিকে নেশার টাকা না দেওয়ায় প্রাণ হারালেন দাদা

আপডেট সময় ০৩:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫