ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬ মাসে দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া : প্রতিমন্ত্রী শাহে আলম গুমের ১৬ বছর পরও ফেরেননি তারা, থামেনি পরিবারের কান্না শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন রেলের হুইসেল নিয়ন্ত্রণে সিন্ডিকেট, অভিযোগে দুদকের অনুসন্ধান বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা মিজানের বিরুদ্ধে ঘুষ-বদলি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ

আগুনে পুড়ল রামগতির ৯ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার স্লুইসগেইট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই ৪ টি মুদি দোকান, ২টি ফার্মেসী, ২টি ফার্ণিচার, এবং ১টি ওয়ার্সপসহ মোট ৯টি দোকান ঘর ও মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

শনিবার গভীর রাতে ওই বাজারে মুদি ব্যবসায়ী বেলালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে বেলালের মুদি দোকান থেকে হঠাৎ অগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। দোকানঘর ছাড়াও পল্লী বিদ্যুৎতের পাঁচটি মিটার ও সঞ্চালন তার এবল একটি খুটি পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে বেলাল, বাবুল, বেলাল হোসেন এবং জাকের হোসেনের মুদি দোকান, আলমগীর হোসেনের পাইকারি ওষুধের দোকান, রিপনের ওষুধের দোকান, বাবুল এবং আলী আহমেদের ফার্ণিচার দোকান এবং আকরামের ওয়ার্কশপ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের শিকার ব্যবসায়ী ও ঘর মালিকদের তালিকা প্রস্তুত করতে ইতোমধ্যে প্রকল্প কর্মকর্তাকে বলা হয়েছে, তালিকা মোতাবেক বরাদ্দ পেলে সহায়তা দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

আগুনে পুড়ল রামগতির ৯ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় ০৪:০২:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫