ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬ মাসে দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া : প্রতিমন্ত্রী শাহে আলম গুমের ১৬ বছর পরও ফেরেননি তারা, থামেনি পরিবারের কান্না শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন রেলের হুইসেল নিয়ন্ত্রণে সিন্ডিকেট, অভিযোগে দুদকের অনুসন্ধান বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা মিজানের বিরুদ্ধে ঘুষ-বদলি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ

রামগতিতে আগুনে পুড়ল ১০ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

লক্ষ্মীপুরের রামগতিতে আজ রবিবার আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভোর ৪টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের সুইজগেইট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিস ইউনিটের দুইটি টিম এবং স্থানীয়রা একযোগে কাজ করে দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বাজারের প্রায় ১০টি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলাম।

ভোরে শুনেছি আগুন লেগেছে। এসে দেখি সব দোকান পুড়ে গেছে। এখন আমাদের ভিক্ষা করা ছাড়া কোন উপায় নেই।
রামগতি ফায়ার সার্ভিসের উপপরিদর্শক জাকির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুনের কারণ ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনও আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দাবি করেন এবং জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

রামগতিতে আগুনে পুড়ল ১০ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

আপডেট সময় ০৩:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫