ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

ডেঙ্গু হটস্পট বরগুনায় ডেঙ্গু আক্রান্ত স্কুলশিক্ষকের মৃত্যু হাসপাতালে ভর্তি ১৩৩ জন।

ডেঙ্গু হটস্পট বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসলেও এখনও ঘটছে মৃত্যুর ঘটনা। আবারও আক্রান্ত হয়ে সুমন শিকারি (৩২) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সুমন পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের বাসিন্দা। তিনি ডালভাঙ্গা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

শনিবার (১৮ অক্টোবর ) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৪ জন। এ ছাড়াও বেতাগীতে ২ এবং পাথরঘাটায় ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৩৩ জন।

এ বছর জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ২৮৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ১৫৬ জন। বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১৪ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৪৬ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জন।

বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘বৃষ্টি কমেছে, আগের তুলনায় ডেঙ্গু পরিস্থিতিও একটু নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এখন জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসছে। তবে কবে নাগাদ পুরোপুরি নির্মূল হবে তা বলা যাচ্ছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ডেঙ্গু হটস্পট বরগুনায় ডেঙ্গু আক্রান্ত স্কুলশিক্ষকের মৃত্যু হাসপাতালে ভর্তি ১৩৩ জন।

আপডেট সময় ০১:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫