ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

টাঙ্গাইলে পটকা ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী করটিয়া কর্মকার পাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার।

পুলিশ জানায়, করটিয়া বাজারের ‘মা কালী জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে ওঁত পেতে থাকা একটি প্রাইভেটকার থেকে ৩-৪ জন দুর্বৃত্ত হঠাৎ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা বিপ্লব কর্মকারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহত বিপ্লব কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

আপডেট সময় ১০:৫৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫