ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ নারীসহ নিহত অন্তত ১৫

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ জন। নিহতদের মধ্যে ১১ জনই নারী। রাতের আঁধারে ভ্রমণের সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে গিয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে। উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ৮টার কিছু আগে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি বিপরীত লেনে ঢুকে পড়ে। এরপর সড়কের পাশে পড়ে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে বাসটি আঘাত করে এবং উল্টে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন বলে পুলিশের প্রাপ্ত তালিকায় উল্লেখ আছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ। আহতের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনায় চালক হালকা আঘাত পেয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় যাত্রীদের কয়েকজন হয়তো সিটবেল্ট না বেঁধেই বসে ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ নারীসহ নিহত অন্তত ১৫

আপডেট সময় ১০:৩২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫