ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

কুমিল্লা বিভাগের দাবিতে উত্তাল নগরী

বিভাগের দাবিতে ফের উত্তাল কুমিল্লা নগরী। কুমিল্লা বিভাগের দাবিতে রাজপথে নেমে এসেছে কয়েকশ মানুষ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে নগরীর কান্দির পাড় পূবালী চত্বরে জড়ো হন অনেকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এ সমাবেশ চলমান রয়েছে।

‘দফা-দাবি একটাই, কুমিল্লা নামেই বিভাগ চাই’ এই স্লোগানকে ধারণ করে সমাবেশের ডাক দেওয়া হয়। সমাবেশে সাংবাদিক আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লার প্রাচীন সভ্যতা এবং ঐতিহাসিক সকল নিদর্শনের সদর দপ্তর। এখানে মাটি খুঁড়লেই হাজার হাজার বছরের ইতিহাস ভেসে ওঠে। সমতট অঞ্চলের রাজধানী এই কুমিল্লায় সবকিছুতেই প্রসিদ্ধ। একটি বিভাগের সকল দপ্তর এখানে রয়েছে। ৬টি জেলার আঞ্চলিক দপ্তরগুলো সব কুমিল্লায়। কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করা আমাদের সঙ্গে প্রতারণা। কুমিল্লা বিভাগ আমাদের অধিকার। আমাদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। দ্রুত কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই ঘোষণা দিতে হবে।

এর আগে শুক্রবার (১০ অক্টোবর) পূবালী চত্বরে আয়োজিত এক মহাসমাবেশে জেলার ১৭টি উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একই দাবিতে অংশ নিয়েছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

কুমিল্লা বিভাগের দাবিতে উত্তাল নগরী

আপডেট সময় ০৫:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫