ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান রামপালে সংসার খরচ যোগাতে মাথার চুল বিক্রি করলেন এক নারী ছাত্রদলের রাজনীতিতে বৃহৎ পরিসরে ভূমিকা রাখতে চান জিসান ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার সিন্ডিকেট আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন পদ্মা রেলে ১৩ হাজার কোটি টাকার অনিয়ম, কার পকেটে গেল এত টাকা?

শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করছেন শাহিন

চোটের কারণে দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বাইরে আছেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। ইনজুরি সারিয়ে খেলতে গিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু ফাইনালে আবার চোট পান তারকা এ পেসার। এরপর আবার দুই মাস ধরে ক্রিকেটের বাইরে। তবে এসময়ের মধ্যে সুখবর নিয়ে এলেন ২২ বছর বয়সী পেসার। শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন পাকিস্তানের পেস অ্যাটাকের মধ্যমণি।

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির বড় মেয়ে আনসাকে বিয়ে করতে যাচ্ছেন শাহিন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ আনসার সঙ্গে নিজের নতুন জীবন শুরু করবেন শাহিন। আর এ কারণে এখনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে ছুটির আবেদন করে রেখেছেন তিনি।

২০২১ সাল থেকেই গুঞ্জন ছিল, পাকিস্তান ক্রিকেটের দুই আফ্রিদির মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে উঠতে চলেছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শহীদ আফ্রিদির বড় মেয়ে আনসাকে বহুদিন ধরেই পছন্দ ছিল শাহিনের। সেই কথা জানতে পেরে সাবেক তারকা অলরাউন্ডারের সঙ্গে যোগাযোগ করেন শাহিনের পরিবার। প্রথমে রাজি না থাকলেও পরে মেনে নেন বুম বুম আফ্রিদি। পরে দুই পরিবারের সম্মতিতেই আনসা ও শাহিনের বাগদান হয়।

শাহিনের হবু স্ত্রী আনসা লন্ডনে পড়াশোনা করছেন। ডাক্তারি পড়ুয়া আনসাকে একাধিকবার ক্রিকেট মাঠে দেখা গিয়েছে। বাবা ও হবু স্বামীর হয়ে গলা ফাটিয়েছেন বেশ কয়েকবার। তবে হাঁটুর চোটে আক্রান্ত শাহিন এখনই ক্রিকেট খেলতে পারবেন না। ধীরে ধীরে সেরে উঠলেও সম্পূর্ণ সুস্থতার আগে মাঠের লড়াইয়ে নামতে চান না তারকা এ পেসার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন

শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করছেন শাহিন

আপডেট সময় ০২:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২