ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

নির্বাচনের আগেই পেশিশক্তির ব্যবহার শুরু হয় গেছে : শামীম সাঈদী

প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী বলেছেন, নির্বাচন শুরু হওয়ার আগেই পেশিশক্তির ব্যবহার শুরু হয় গেছে। এখনই টাকা-পয়সার ছড়াছড়ি শুরু হয়ে গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী টাকা-পয়সার অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচন চায় বলে পিআর পদ্ধতি চাচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড চাচ্ছে এই কারণে যে, সকলেই যেন সমান অধিকার নিয়ে যার যার ভোট দিতে পারে, তার অধিকারকে বাস্তবায়ন করতে পারে।

‎বুধবার (১৫ অক্টোবর) বিকেলে পিরোজপুর শহরের টাউন ক্লাব রোডে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

‎শামীম সাঈদী বলেন, আজ থেকে ৫৪ বছর আগে বাংলাদেশের মাটি ও মানুষের জনগণ যারা কিনা এদেশকে স্বাধীন করেছিল সোনার বাংলা গড়ার লক্ষ্যে, সেই স্বাধীনতা আজ অবধি আমরা ভোগ করতে পারিনি। গত ৫৪ বছরে বারবার শাসকসমাজ আমাদেরকে শোষিত করেছে, নির্যাতিত করেছে, নিপীড়ন করেছে এবং শেষমেষ সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে সোনার বাংলার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, সেই সোনার বাংলা গড়া হয়নি। যে কারণে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

‎তিনি আরও বলেন, আবারও সামনে নির্বাচন আসছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা পিআর পদ্ধতি চাই। কেউ কেউ মনে করতেছে যে আমরা নির্বাচনকে বানচাল করতে চাই, আসলে তা নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতন্ত্র এবং নির্বাচনমুখী একটি দল। বাংলাদেশে এ পর্যন্ত কোনো দল ৩০০ আসনে কোনো প্রার্থী দিতে পারে নাই, একমাত্র জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী দিয়ে আরও ৫ মাস আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু নির্বাচনমুখী হওয়া স্বত্বেও আমরা বাংলাদেশের বাকি সকল নিবন্ধিত অনিবন্ধিত দল যেগুলো আছে তারা যেন তাদের মতামতের মূল্যায়ন পায় এই কারণেই পিআর পদ্ধতির ব্যবস্থা জামায়াতে ইসলামী করতে চাচ্ছে।

জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, জেলা পেশাজীবী শাখা সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

নির্বাচনের আগেই পেশিশক্তির ব্যবহার শুরু হয় গেছে : শামীম সাঈদী

আপডেট সময় ০৮:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫