ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

বরগুনার তালতলীতে ভাবীকে খুন করার ১০ বছর পর ভাতিজি খুন

বরগুনার তালতলীতে ভাবীকে খুন করার ১০ পর ভাতিজিকে খুন, ঘাতক চাচা আটক। বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ঈদুপাড়া গ্রামে নৃশংসভাবে চাচার হাতে ভাতিজি তান্নু(৬)খুন হয়েছে।খুন হওয়া তান্নু স্থানীয় দুলাল খানের মেয়ে ও নার্সারি শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাচা হাবিব খান(২৫)গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করে,মুমূর্ষ অবস্থায় তালতলী হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান,হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় তান্নু।অভিযুক্ত হাবিব খান নিহত তান্নুর বাবা দুলাল খানের ছোট ভাই মান্নান খানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে,২০১৫ সালের ৭ ডিসেম্বর একই পরিবারের আরেক ভয়াবহ হত্যাকাণ্ডের দায়েও অভিযুক্ত ছিল হাবিব খান। সে সময় দুলাল খানের প্রথম স্ত্রী তানিয়াকে জবাই করে হত্যা করে সে। দীর্ঘ ৭ বছর কারাভোগ শেষে মুক্তি পেয়ে সম্প্রতি এলাকায় দিনমজুরের কাজ শুরু করেন হাবিব।

দুলাল খান বলেন,১০ বছর আগে আমার স্ত্রীকে জবাই করে হত্যা করেছিল সে। আজ আমার একমাত্র কন্যা সন্তানকেও মেরে ফেলল।আমি ওর ফাঁসি চাই।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভে তান্নুর স্কুল সহপাঠী, শিক্ষক, অভিভাবক, ও একাকার সচেতন মহল ঘাতক চাচার ফাঁসীর দাবীতে মানববন্ধন করেছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত হাবিব খানকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

বরগুনার তালতলীতে ভাবীকে খুন করার ১০ বছর পর ভাতিজি খুন

আপডেট সময় ০৫:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫