ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত চাকরির পরীক্ষায় জালিয়াতি-প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প কাদের-আরাফাতসহ ৭ জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ ডিমলায় নাওতারা নদীর কাঠের সাঁকো ভেঙে নদীতে পড়লেন জামায়াত নেতারা পলিসি ক্যাম্পে দেশসেরা ৩০ জনের একজন বেরোবির আইরিন আক্তার লাবণ্য বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

স্লোভাকিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, আহত ৬৬

ইউরোপের দেশ স্লোভাকিয়ার পূর্বাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৬ জন আহত হয়েছেন। দুই ট্রেনের সংঘর্ষের এই ঘটনায় একটি ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগ ও পুলিশ এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।

তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির কোনও তথ্য পাওয়া যায়নি। পুলিশ বলেছে, স্লোভাকিয়ার পূর্বাঞ্চলীয় প্রধান শহর কোসিচ থেকে প্রায় ৫৫ কিলোমিটার পশ্চিমের জাব্লোনোভ নাদ টুরনৌ গ্রামের কাছে একটি সুড়ঙ্গের সামনে দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে।

দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগ বলেছে, আহতদের মধ্যে ১৬ জন মাঝারি থেকে গুরুতর ও ৫০ জন হালকা আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট করা দেশটির পুলিশের এক ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া লাইনচ্যুত একটি লোকোমোটিভ ও একটি বগি পাহাড়ের ঢালে উল্টে পড়ে আছে।

স্থানীয় সময় সোমবার সকাল ১০টার পরপরই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে, দুর্ঘটনার কবলে পড়া দুই ট্রেনে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন।

স্লোভাক রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, ট্রেন দুটি এমন স্থানে সংঘর্ষের শিকার হয়েছে, যেখানে মুখোমুখি দুটি রেললাইন অতিক্রম করে একটি লাইনে মিশে গেছে। এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত

স্লোভাকিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, আহত ৬৬

আপডেট সময় ১১:০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫