সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নে কাবিটা প্রকল্পে দুই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন

পিসিবি থেকে সরিয়ে দেওয়া হলো রমিজ রাজাকে

১৪ মাস আগে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির মসনদে এনেছিলেন রমিজ রাজাকে। সেই ইমরান খান যখন মাস ছয়েক আগে প্রধানমন্ত্রীর পদ হারালেন, তখনই জল্পনা কল্পনা শুরু হয়েছিল রমিজের সভাপতিত্ব নিয়ে। তবে নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তখনই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেননি। একটু অপেক্ষা করেছেন। প্রায় ছয় মাস পর এখন এসে ক্ষমতা থেকে সরিয়ে দিলেন রমিজ রাজাকে।

রমিজকে সরিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ১৪ সদস্যের একটি ব্যবস্থাপক কমিটি ঠিক করে দিয়েছেন, যার প্রধান হিসেবে রাখা হয়েছে নাজাম শেটিকে। আগামী চার মাসের মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে।

রমিজকে পিসিবির দায়িত্বে ব্যর্থ বলার উপায় নেই মোটেও। শিরোপা জিততে না পারলেও তার আমলে পাকিস্তান একটি বিশ্বকাপসহ দু’টি বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালে খেলেছে। একটি বিশ্বকাপে খেলেছে সেমিফাইনালও। তার দায়িত্বে থাকা কালেই পাকিস্তানের মাটিতে দীর্ঘ বিরতি শেষে সফর করে গেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো দল।

Tag :

One thought on “পিসিবি থেকে সরিয়ে দেওয়া হলো রমিজ রাজাকে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

পিসিবি থেকে সরিয়ে দেওয়া হলো রমিজ রাজাকে

আপডেট সময় ০৩:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২