ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি ডিলারের কাছ থেকে অবৈধভাবে সার উত্তোলনের অভিযোগ, ২০ বস্তা জব্দ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

চট্টগ্রামে যৌথ অভিযানে ৩ জন আটক, ২.০৮৫ টন ইলিশ জব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর রানী রাস মনি ঘাট এলাকায় ৭ অক্টোবর, মঙ্গলবার যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা মৎস্য অধিদপ্তর, জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

অভিযানে ৩ জনকে আটক করা হয় এবং প্রায় ২.০৮৫ টন ইলিশ মাছ জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত ইলিশ মাছ নিলামের মাধ্যমে ১,৪২,০০০ টাকায় বিক্রি করা হয়েছে।

এছাড়া জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌবাহিনীর আরেক যৌথ অভিযানে বহিঃনোঙর, সীবিচ, আকমল আলী ঘাট, কাট্রলি ও আনন্দবাজার সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫,০০০ মিটার কারেন্ট জাল, ০২টি বেহুন্দি জাল, ৮০ কেজি ইলিশ, ০১টি ফিশিং বোট ও একজন জেলে আটক করা হয়।

জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৬ লক্ষ ২৪ হাজার টাকা। এ ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে ২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

দিনব্যাপী এ অভিযানে উপস্থিত ছিলেন—সালমা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা, চট্টগ্রাম;
জান্নাতুল ফেরদৌস, নির্বাহী মাজিস্ট্রেট, জেলা প্রশাসন, চট্টগ্রাম; জনাব মোঃ রমজান আলি, সিসি, বাংলাদেশ কোস্ট গার্ড; মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনী;
জনাব মাহবুবুর রহমান, মৎস্য জরিপ কর্মকর্তা; এবং
জনাব আবু তৈয়ব, খামার ব্যাবস্থাপক, পটিয়া মৎস্য বীজ উৎপাদন খামার, চট্টগ্রাম।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ মাছ ধরার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জেলেদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

চট্টগ্রামে যৌথ অভিযানে ৩ জন আটক, ২.০৮৫ টন ইলিশ জব্দ

আপডেট সময় ০৫:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫