ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫: চট্টগ্রামে যৌথ অভিযানে ১৩ জেলে আটক

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে চট্টগ্রাম উপকূলে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ এন্টি-স্মাগলিং টহল দল ৬ অক্টোবর সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানটি সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত বহিঃনোঙ্গর, সীবিচ, আকমলআলী, আনন্দবাজার ও কাট্টলী উপকূলীয় এলাকায় পরিচালিত হয়। এসময় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত প্রায় ৭৫০০ মিটার সূতার জাল, দুটি ফিশিং বোট (এফবি কাঞ্চন ও এফবি কালাম) এবং ১৩ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা। অভিযান শেষে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম সামুদ্রিক মৎস্য আইন ২০২০ অনুযায়ী এক লক্ষ দশ হাজার (১,১০,০০০) টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করেন এবং জব্দকৃত জাল সমূহ কে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের মৎস্য জরিপ কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নৌবাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষা ও টেকসই মাছ উৎপাদন নিশ্চিত করতে চলমান এই অভিযান পুরো অক্টোবর মাসজুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা মৎস্য দপ্তর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫: চট্টগ্রামে যৌথ অভিযানে ১৩ জেলে আটক

আপডেট সময় ০১:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫