নাটোর বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় নাটোর–পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ঘটে।নিহতরা হলেন—
কালিকাপুর বেড়পাড়া গ্রামের মৃত মফিল উদ্দিনের ছেলে আনসার আলী (৬০),
লালপুর উপজেলার মৃত ইদু প্রামাণিকের ছেলে মুনছের প্রামাণিক (৭০),
মফিল উদ্দিনের ছেলে নয়ন (২৮)।আহতরা হলেন—
কালিকাপুর গ্রামের আজগর আলীর ছেলে রাসেল (২৬),
কালিকাপুর বেড়পাড়া গ্রামের আনসার আলীর ছেলে রানা (৪০),
একই গ্রামের আনসার আলীর স্ত্রী রাশেদা বেগম (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনাগামী একটি যাত্রীবাহী বাস গুনাইহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটি হঠাৎ মোড় নেওয়ার সময় বাসটি সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
মুঞ্জুরুল হক সুজন,নাটোর প্রতিনিধি 





















