ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত : বিক্রম মিশ্রি

বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত। একইস‌ঙ্গে বাংলা‌দে‌শের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জা‌নিয়ে‌ছে দি‌ল্লি।
সোমবার (৬ অক্টোবর) নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কা‌লে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এসব কথা জানান।

বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত, যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গেই গভীর সম্পর্ক রাখতে আগ্রহী ভারত।

তি‌নি ব‌লেন, ভারত প্রত্যাশা করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।
অংশগ্রহণমূলক বল‌তে ভারত কি সব রাজনৈতিক দলের কথা বোঝা‌তে চায় কিনা— জান‌তে চাইলে বিক্রম মিশ্রি বলেন, সেটা বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ, সিভিল সোসাইটিকে ঠিক করতে হবে, নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটা মাথায় রেখেই নিশ্চয় বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে। বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক এটাই প্রত্যাশা করে ভারত।

বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে ব‌লেও জানান মিশ্রি।
ভার‌তে অবস্থানরত সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের বিষ‌য়ে জান‌তে চাইলে বিক্রম মি‌শ্রি ব‌লেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত। এটা আইনি এবং বিচারিক বিষয়। তাই এই মুহুর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত : বিক্রম মিশ্রি

আপডেট সময় ০৩:৫৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫