মাদারীপুর রাজৈরে উপজেলা প্রশাসনের আয়োজনে ০৫ অক্টোবর রোজ রবিবার সকাল ১০–৩০ মিনিটের সময় বর্ণাঢ্য রেলি মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে। রাজৈর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয়। রেলি শেষে রাজৈর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকল বক্তারা শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ।
উক্ত আলোচনা সভায় রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হকের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ননী গোপালের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অদ্যকার আলোচনা সভার সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকেরহাট রাশি দিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, আরো বক্তব্য রাখেন রাজৈর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিত্যানন্দ হালদার, আলম দস্তার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব সিকদার, উপস্থিত ছিলেন রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক নুর আলম হাওলাদার, আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ কপালী যুব সংঘ কে জে এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কুমার ধর, শহীদ সরদার শাহজাহান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, আম গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ রাজৈর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকগণ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
মাদারীপুর রাজৈরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়।
-
মাদারীপুর ব্যুরো চীফ - আপডেট সময় ০৫:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- ৬০১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















