জনতার অধিকার, আমাদের অঙ্গীকার এই স্লোগানে মুখরিত ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের কেন্দ্র ঘোষিত প্রার্থী ঠাকুরগাঁও-০২ আসনের “ফারুক হাসান” এর ট্রাক মার্কার প্রচার প্রচারণা মোজাক্কের ইসলাম সুমনের নেতৃত্বে ছড়িয়ে ছিটিয়ে চালিয়ে বেড়াচ্ছেন গণ অধিকার পরিযদ হরিপুর সংগঠনের নেতাকর্মীরা । হরিপুর উপজেলা সদরের দোকানে, দোকানে, হাটে-বাজারে পাড়া মহল্লায় লিফলেট বিতরণসহ মানুষের সাথে কুশল বিনিময় করছেন তারা । সকলের কাছে গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান-ভাই এর জন্য চাচ্ছেন দোয়া,সমর্থন ও ভালোবাসা। তিনি যেন আগামী নির্বাচনে ট্রাক প্রতীকে জয়যুক্ত হয়ে ঠাকুরগাঁও বাসীর মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারেন এটাই তাদের প্রত্যাশা। নানান ধরনের অঙ্গীকার দিচ্ছেন তারা।
গোলাম রব্বানী ,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ 



















