ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত সহিংসতায় ১৬ জন নিহতের ঘটনার মদদদাতা হিসেবে তাকে অভিযুক্ত করে এই বিক্ষোভ আয়োজন করা হয়।

রোববার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতুলী মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০২১ সালের সেই সহিংসতার সময় উবায়দুল মোকতাদির চৌধুরীর প্রত্যক্ষ প্ররোচনায় আলেম-ওলামাদের রক্ত ঝরেছিল। তারা বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার এই পূণ্যভূমিতে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তার নেপথ্যে মোকতাদির চৌধুরী দায়ী। ওই দিন ১৬টি প্রাণ ঝরেছে—আমরা তার ফাঁসি চাই।”

নেতারা আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মধ্য দিয়ে দেশের অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এখনই সময় শাপলা চত্বরসহ ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত হত্যাকাণ্ডগুলোর দ্রুত বিচার করার। তারা অভিযুক্ত সাবেক মন্ত্রী ও তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমানকে আদালতে হাজির করে দ্রুত বিচার সম্পন্নের দাবি জানান।

বক্তারা বলেন, হেফাজতের দাবি পূরণ না হলে দেশজুড়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহসভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইউসুফ ভুইয়া, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি উবায়দুল্লাহ মাদানী, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন এবং এনসিপির যুগ্ম-সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ

আপডেট সময় ০২:৫২:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫