ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পাকিস্তানে সেনা অভিযানে ১৪ জন নিহত

পাকিস্তানের বেলুচিস্তানের খুজদারের জেহরিতে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে ১৪ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। এই সন্ত্রাসীদের ভারতীয় ‘প্রক্সি বাহিনীর সদস্য’ হিসেবে অভিহিত করেছে নিরাপত্তা বাহিনীর সূত্র।

শনিবার (৪ অক্টোবর) পাক সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ভারতীয় প্রক্সি বাহিনীর সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ওই সময় ১৪ সন্ত্রাসী নিহত ও ২০ জন আহত হয়।

এরআগে বেলুচিস্তানের সেরানি বিভাগে গত সপ্তাহে এমন অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। ওই সময় সাত সন্ত্রাসী নিহত হয়।
ওই অভিযানের পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, সেরানিতে তেহরিক-ই-পাকিস্তানের সদস্যদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়। তখন সাত ভারতীয় খারেজি নিহত হয়।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিসের তথ্য অনুযায়ী ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকে পাকিস্তানে সহিংসতা ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী দুই প্রদেশ খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানে সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে। তৃতীয় ত্রৈমাসিকে যেসব সহিংসতা হয়েছে তার ৪৬ শতাংশই হয়েছে এ দুটি প্রদেশে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

পাকিস্তানে সেনা অভিযানে ১৪ জন নিহত

আপডেট সময় ০৭:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫