ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সাংবাদিক দেলোয়ারকে হুমকি,জেলা প্রেসক্লাব, পটুয়াখালী’র নিন্দা

পটুয়াখালীর দুমকি প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মো. দেলোয়ার হোসেনকে হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা প্রেসক্লাব,পটুয়াখালী।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর চয়বয়ড়ায় চুরির ঘটনা কাভার করতে গেলে বহিষ্কৃত ছাত্রদল নেতা চাকলাদার গোলাম সরোয়ার তাকে লাঞ্ছিত করে হুমকি দেন। এ ঘটনায় দেলোয়ার হোসেন থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে কিছু ব্যক্তি তার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রেসক্লাবের নেতারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকদের মানহানি করার উদ্দেশ্যে করা হচ্ছে। অতীতে দেলোয়ার হোসেনও পেশাগত দায়িত্ব পালনের সময় একাধিক হামলা ও মামলার শিকার হয়েছেন।

প্রেসক্লাব স্পষ্ট জানিয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করলে তা বরদাস্ত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন জানান, ৩০শে, সেপ্টেম্বরের সাধারণ সভায় এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, “আমরা সত্য প্রকাশে অটল থাকব, মিথ্যা রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

সাংবাদিক দেলোয়ারকে হুমকি,জেলা প্রেসক্লাব, পটুয়াখালী’র নিন্দা

আপডেট সময় ০১:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫