আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সু সংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের সালথায় জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা স্কুল মাঠে এ সভায় আয়োজন করা হয়।
সোনাপুর ইউনিয়নের জাকের পার্টির সভাপতি মোঃ মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন, জাকের পার্টির ফরিদপুর জেলার -২ এর সভাপতি ডাঃ ফজলুল হক, সালথা উপজেলার জাকের পার্টি সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, নগরকান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান সবুর, উপজেলা জাকের পার্টি সাধারণ সম্পাদক মোঃ সাহিদ আলী শিকদার, জাকের পার্টির যুব উলামা ফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক বিভাগের সভাপতি মাওলানা ফারুক হোসেন ফারুকী, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক জেলা ২ এর সভাপতি ডাঃ মোঃ মিজানুল হক শিশির, জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ মিলন মাহমুদ, জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক ও সালতা উপজেলার সভাপতি মোঃ মকিবুল ইসলাম, জাকের পার্টি ছাত্র ফ্রন্টের প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক রবিন ইসলাম প্রমুখ।
এছাড়াও জেলা, উপজেলা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
মোঃ ইলিয়াছ খান, সালথা ফরিদপুর প্রতিনিধি: 



















