ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আত্রাইয়ে ব্রিজের দক্ষিণে চারমাথা মোড়ে পরিকল্পিত গোলচত্বর জনস্বার্থে নির্মাণ জরুরি

নওগাঁর আত্রাইয়ের চারমাথা মোড়ে একটি পরিকল্পিত গোলচত্বর নির্মাণ এখন জরুরি হয়ে পড়েছে। বৃটিশ শাসনামলের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থান আহসানগঞ্জ রেলস্টেশন সংলগ্ন ব্রিজের দক্ষিণ পার্শ্বে অবস্থিত এই চারমাথা মোড়টি নওগাঁ-নাটোর মহাসড়কের একটি অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করলেও সড়ক নির্মাণের সময় কর্তৃপক্ষ ও স্থানীয় নেতৃবৃন্দের অবহেলার কারণে এখানে কোনো গোলচত্বর নির্মাণ করা হয়নি। এই অবকাঠামোগত ত্রুটির কারণে প্রায় নওগাঁ-নাটোর মহাসড়কের দ্রুতগামী যানবাহনের সাথে স্থানীয় যানবাহন ও সাধারণ মানুষের সংঘর্ষের ঘটনা ঘটছে।

নিয়মিত এমন সংঘর্ষে জড়িয়ে পড়ছে যানবাহন আর প্রতিনিয়তই ঘটছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এর ফলে ইতিমধ্যেই বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অনেকেই। এই অবস্থা আত্রাইবাসীর দৈনন্দিন জীবনকে এক ভয়াবহ দুর্ভোগ ও আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় জনগণের পক্ষ থেকে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা জামাতে ইসলামির কর্ম পরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম তার নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি জোরালো বক্তব্যে তিনি বলেন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের প্রধান দায়িত্ব।

এই দায়িত্ববোধ থেকে তিনি দৃঢ় প্রতিশ্রুতি দেন যে, আত্রাই চারমাথা মোড়ে একটি আধুনিক ও পরিকল্পিত গোলচত্বর নির্মাণে তিনি তাঁর সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি আরও যোগ করেন যে, এ সংক্রান্ত সকল দপ্তর ও কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

খবিরুল ইসলাম তার বক্তব্যে স্থানীয় মানুষের দীর্ঘদিনের লালিত প্রাণের দাবিকে বাস্তবে রূপ দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করবেন বলে আশ্বাস দেন। তিনি আরও উল্লেখ করেন যে, আত্রাই-রানীনগর বাসীর জীবন-সম্পদের নিরাপত্তা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি এই লক্ষ্য অর্জনে সকলের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

আত্রাইয়ে ব্রিজের দক্ষিণে চারমাথা মোড়ে পরিকল্পিত গোলচত্বর জনস্বার্থে নির্মাণ জরুরি

আপডেট সময় ০৫:১৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫