ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

‎শরীয়তপুর সখিপুরে যুবদল-ছাত্রদলের আলোচনা সভায় শফিকুর রহমান কিরন

‎‎যুবদল ও ছাত্রদল আন্দোলনের প্রাণশক্তি” ‎শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরন বলেছেন, “যুবদল ও ছাত্রদল হলো আন্দোলনের প্রাণশক্তি। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

‎বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের মাতৃ ছায়া ভবনে থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়েছে। দলীয় ঐক্য, মাঠ পর্যায়ে তৃণমূলকে সক্রিয় করা এবং ভোটাধিকার রক্ষার সংগ্রামে সবার অংশগ্রহণ অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

‎সভায় সভাপতিত্ব করেন সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা। এতে আরও উপস্থিত ছিলেন থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার, থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সরদার, সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালা সহ থানা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

‎শরীয়তপুর সখিপুরে যুবদল-ছাত্রদলের আলোচনা সভায় শফিকুর রহমান কিরন

আপডেট সময় ০৫:১০:২০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫