বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাকের পার্টির র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা মিছিল নিয়ে সভা স্থলে আসে পরে ইউনিয়ন পরিষদ থেকে র্যালি শুরু হয়ে হাজারবিঘা বাজার এলাকা প্রদক্ষিণ করে আয়োজিত সভাস্থলে এসে র্যালির সমাপ্তি হয় এবং আলোচনা সভা শুরু করা হয়।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার জাকের পার্টির ৬নং বুড়িরচর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আনোয়ার হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মোঃ জাহাঙ্গীর কবির, সভাপতি, জাকের পার্টি বরগুনা জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম মাহমুদ সেলিম,সহ-সভাপতি, জাকের পার্টি বরগুনা জেলা। বিশেষ অতিথিঃ জনাব মোঃ আতিকুল ইসলাম পারভেজ, কেন্দ্রীয় সদস্য ও সাধারণ সম্পাদক জাকের পার্টি বরিশাল বিভাগ।
সভায় বক্তারা বলেন, জাকের পার্টি দেশে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ৩৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে। দেশের যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি, দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু এবং অর্থনৈতিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এছাড়াও বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জাকের পার্টির সৌহার্দ্য ও সম্প্রীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে নিকট ভবিষ্যতে জনগণ দলটিকে সমর্থন দিবে।
সভায় উপস্থিত ছিলেন আল আমিন খোকন সভাপতি মৎসজীবী ফ্রন্ট বরগুনা জেলা শাখা। এডি আলামিন আকন,সাবেক সভাপতি সদর উপজেলা ছাত্র ফ্রন্ট সহ স্থানীয় নেতা কর্মীরা।
শেষে দোয়া, মোনাজাত ও উপস্থিত সকলকে তবারক বিতরণের মধ্যে দিয়ে আয়োজিত আলোচনা সভা শান্তিপূর্নভাবে শেষ হয়
মোঃ আব্দুল মোতালেব বরগুনা 



















