ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মোহাম্মদপুরে কব্জি কাটা আনোয়ার গ্রুপের ৩ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে ধারালো অস্ত্রসহ কব্জি কাটা আনোয়ার গ্রুপের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা উদ্যান ২ নাম্বার রোডের ডি ব্লকের একটি খালি প্লট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. রিয়াজ (২৩), মো. হাবিব (১৯) ও মো. শাহিন (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ।
তিনি জানান, ঢাকা উদ্যান ২ নম্বর রোডের একটি প্লটের ভেতরে দেশীয় অস্ত্রসহ কব্জি কাটা আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্যরা অবস্থান করার সংবাদ পেয়েছি। সেখানে অভিযান চালিয়ে ওই গ্রুপের রিয়াজ ও তার দুই সহযোগী হাবিব ও শাহীনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ধারালো সামুরাই উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মোহাম্মদপুর আদাবর এলাকায় দীর্ঘদিন যাবৎ তারা ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল। দিনে দুপুরে এই গ্রুপ দেশি অস্ত্র দেখিয়ে মানুষের কাছ থেকে তাদের সর্বস্ব ছিনিয়ে নেয়। তাদের ছিনতাইয়ের কয়েকটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। গ্রুপের সদস্য রিয়াজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

মোহাম্মদপুরে কব্জি কাটা আনোয়ার গ্রুপের ৩ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫