ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাঙ্গাবালীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বানৌজা শের-ই-বাংলার অধিনায়ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বানৌজা শের-ই-বাংলা নৌঘাটির অধিনায়ক কমডোর এম আশরাফুজ্জামান।

মঙ্গলবার বিকেল ৪টায় তিনি উপজেলার বাহেরচর বন্দরে অবস্থিত সার্বজনীন কালীবাড়ি মন্দির পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি কোড়ালিয়া বাজার সার্বজনীন পূজা মণ্ডপ এবং পূর্ব বাহেরচর দাসবাড়ি পূজা মণ্ডপসহ কয়েকটি স্থানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে টহল কার্যক্রম, বিশেষ নজরদারি এবং প্রয়োজনে বিশেষ অভিযানিক টিম গঠন করা হয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তায় আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে কমডোর এম আশরাফুজ্জামান বলেন, “ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে নৌবাহিনী স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। রাঙ্গাবালীর বিভিন্ন পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে সবার জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ বজায় থাকে।”

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার মহসিন মৃধা, রাঙ্গাবালী পূজা উদযাপন কমিটির সভাপতি রাধাকান্ত কর্মকার, প্রধান পুরোহিতসহ পূজা আয়োজক কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় সনাতন ধর্মাবলীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

রাঙ্গাবালীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বানৌজা শের-ই-বাংলার অধিনায়ক

আপডেট সময় ০৭:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫