ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পিরোজপুরে পিকআপের ‎ধাক্কায় বেকুটিয়া সেতুর রেলিং বিধ্বস্ত

‎পিরোজপুরে ৮ম বাংলাদেশ চীন-মৈত্রী (বেকুটিয়া) সেতুতে পিকআপ ভ্যানের ধাক্কায় রেলিং ভেঙে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পিরোজপুরের কাউখালি প্রান্তে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ‎পিরোজপুর সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠী জেলার রাজাপুর থেকে একটি পিকআপ ভ্যান পিরোজপুরের দিকে যাচ্ছিল। এটি ৮ম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুর অতিক্রম করার সময় কাউখালি প্রান্তে বসে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া অংশটি সঙ্গে সঙ্গে ভেঙে সেতু থেকে নিচে পরে যায়। ঘটনার পর চালক ভ্যানটি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভ্যানটি সরিয়ে কাউখালি থানায় নিয়ে যায়।

‎এ বিষয়ে কাউখালী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, সেতুটিতে যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে বাদী হয়ে ইতোমধ্যে সরকারি সম্পদ নষ্টের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

‎পিরোজপুর সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, এ বিষয়ে আমাদের দপ্তর থেকে মামলা করা হয়েছে। ইতোমধ্যে সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু হয়ে গেছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

পিরোজপুরে পিকআপের ‎ধাক্কায় বেকুটিয়া সেতুর রেলিং বিধ্বস্ত

আপডেট সময় ০৫:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫