২৯ সেপ্টেম্বর রোজ রবিবার শারদীয় দুর্গাপূজার ২ য় দিন অর্থাৎ সপ্তমী দিবসে বিকাল ৫-৩০ মিনিটের সময় রাজৈর উপজেলা টেকেরহাট আবাসিক এলাকার পূজা মণ্ডপ পরিদর্শনে এলে পূজা মণ্ডপ কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা দিয়ে বরন করে নেয়। পরে পূজা কমিটির কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করে। তিনি বলেন যে যার ধর্ম নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে পালন করবে মাদারীপুর জেলা ও রাজৈর উপজেলা প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করবে বলেও জানান।
এবং পূজা উদযাপন কমিটির কর্মকর্তারা জানান এখন পর্যন্ত খুব শান্তি পূর্ণ ভাবে আমরা খুশি ভাগাভাগি করে পূজা উপভোগ করতে পারছি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা আমরা পাচ্ছি। এসময় মাদারীপুর জেলা প্রশাসক মোছাঃ ইয়াছমিন আক্তার এর সফর সঙ্গী হিসেবে ছিলেন, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক, রাজৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শামীম আক্তার,রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান, রাজৈর পৌরসভার ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা, বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাব বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বিআরডিবি কর্মকর্তা সাগর সাহা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ খায়রুল আলম, কেন্দ্রীয় পূজা উদযাপন ফন্টের যুগ্ম সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বসু মাদারীপুর জেলা ও পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক বাবু জীবন বোস,ও টেকেরহাট আবাসিক এলাকার পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ। রাজৈর উপজেলায় সর্বমোট ২৫৯ টি দুর্গা পূজা মন্ডপে পূজা উদযাপন হচ্ছে । ৩৫ টি প্রজা মণ্ডপ কে ঝুঁকিপূর্ণ হিসেবে নেওয়া হয়েছে । কোনরকম কোন অপ্রীতিকর কার ঘটনা যাতে সংঘটিত না হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সদা সর্বদা প্রস্তুত রয়েছে। পরে কদমবাড়ি ইউনিয়নের সকল পূজা মণ্ডপ পরিদর্শন করে।
সংবাদ শিরোনাম ::
মাদারীপুর জেলা প্রশাসক ও যৌথবাহিনীর সমন্বয়ে রাজৈর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন
-
মাদারীপুর ব্যুরো চীফ - আপডেট সময় ১২:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- ৬২৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















